জিজ্ঞাসা : চেয়ারে বসে নামাজ পড়া জায়েয আছে কি না? যদি জায়েয থাকে তাহলে কিভাবে পড়তে হবে। অন্য কোনো বা টেবিলের উপর সেজদা করতে হবে কি না?
খ. একজন বৃদ্ধ লোক রুকু ও সেজদা করতে অক্ষম। কিন্তু দাঁড়াতে সক্ষম। তিনি কীভাবে নামাজ পড়বেন? উল্লেখ্য তিনি তাশাহুদের সুরতে বসতেও অক্ষম।
মাওলানা আব্দুল মাজিদ
জবাব : ক. যে ব্যক্তি কোনোভাবেই সঠিক নিয়মে রুকু সেজদা করে নামাজ আদায় করতে সক্ষম নয়, তার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েয আছে। এক্ষেত্রে সেজদার জন্য রুকু থেকে বেশি মাথা ঝুকাতে হবে। তবে সেজদার জন্য সামনে চেয়ার বা টেবিল রাখবে না।
খ. যে বৃদ্ধলোক রুকু সেজদা করতে অক্ষম এবং তাশাহুদের সুরতেও বসতে অক্ষম। সে দাঁড়িয়ে বা চেয়ারে বসে নামাজ আদায় করবে। এক্ষেত্রে পূর্বোক্ত নিয়মে ইশারায় রুকু সেজাদা করবে।
(আল বাহরুর রায়েক ২/১৯৯, ফাতাওয়া আলমগিরী ১/১৩৬)