শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

অনলাইনে জামিয়া রাহমানিয়ার আত্মপ্রকাশ

আলহামদুলিল্লাহ অনেক প্রতিক্ষার পর জামিয়া রাহমানিয়ার নিজস্ব একটি ওয়েব সাইট হলো। দীর্ঘদিনের পরিকল্পনা, চেষ্টা ও দু‌আয় এর আত্মপ্রকাশ। এর মাধ্যমে ঢাকার ঐতিহ্যবাহী একটি ইসলামী বিদ্যাপীঠ অনলাইন জগতে প্রবেশ করলো। আশা করি এর সুফল আল্লাহ তায়ালা সংশ্লিষ্টজনদের দান করবেন।

আমাদের বাংলাদেশে মাদরাসাসমূহের সংখ্যা অনেক হলেও এদের অনলাইনে পদচারণা নেই বললেই চলে। হাতে গুনা কয়েকটি মাদরাসার ওয়েব সাইট আছে, তাও আবার মৃতপ্রায় অবস্থা। যাতে শুধু মাদরাসার পরিচিতি, কিছু ছবি ও যোগাযোগের ঠিকানা ছাড়া আর কিছু খুজে পাওয়া দুস্কর। এ পরিস্থিতে আমরা চেয়েছি মাদরাসার একটি সাইট করতে যা নিয়মিত আপডেট করা হবে। যাতে মাদরাসা পরীক্ষার ফলাফল, অনলাইন ফতওয়া বিভাগ, মাদরাসার সাম্প্রতিক প্রকাশনা, মাদরাসা সংক্রান্ত বিভিন্ন ঘোষনা ও সংবাদ, মাদরাসার সিলেবাস এবং কাওয়ানীন সহ যাবতীয় বিষয় সন্নেবেশিত থাকবে।

এ ছাড়া আরো কিছু বিষয় (যেমন, ফলাফল এর জন্য একটি সফটওয়্যার, ফারিগীন ছাত্রভাইদের জন্য এলামনী বিভাগ নামে একটি ব্লগ ইত্যাদি) পরিকল্পনাধীন রয়েছে তা শীগ্রই বাস্তবায়নের মুখ দেখবে বলে আমারা আশাবাদী। যথাযথ ফান্ড পেলে ইনশাআল্লাহ কাজ শুরু করে দেয়া হবে। আল্লাহ তায়ালা এ সাইটটিকে কল্যাণময় করুন এবং আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের তাউফীক দান করুন। আমীন ।