শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

জামিয়া রাহমানিয়ার অনলাইন ফতোয়া সাইটের উদ্বোধন

একদিকে ফতোয়া বন্ধের ষড়যন্ত্র, বিপরীতে ফতোয়াকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার উদ্যোগ। ১লা মার্চ মঙ্গলবার বিকেলে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের প্রতিষ্ঠিত ঢাকা মোহাম্মাদপুর জামিয়া রাহমানিয়ায় উদ্বোধন হলো অনলাইন ফতোয়া বিভাগের। বিশ্বের যে কোন প্রান্ত থেকেই ধর্মীয় বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা যাবে এই সাইটে। উত্তর মিলবে প্রার্থীর ই-মেইলে। সাইটটির ঠিকানা www.rahmaniadhaka.com।

সাইটটির উদ্বোধন করেন মিরপুর দারুর রাশাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ সালমান। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী কাউন্সিলের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ, মাসিক রাহমানী পয়গামের সম্পাদক মাওলানা মামুনূল হক, মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফুজ্জামান, সাইট পরিচালক মাওলানা আবু সায়েম, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর মিডিয়া শাখার সমন্বয়ক হুমায়ুন আইয়ুব, সাবাকা সফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ সুলতান, বাংলাদেশ ইন্সিটিটিউট অফ ইসলামিক স্টাডিজ এর নিবার্হী পরিচালক গাজী মুহাম্মাদ সানাউল্লাহ প্রমূখ।

উদ্বোধনী ভাষনে মাওলানা সালমান বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি বিশেষজ্ঞ আলেম তৈরি প্রয়োজন। উত্তর আধুনিক যুগে রাহমানিয়ার এ আয়োজন ধর্মীয় অঙ্গনে ব্যাপক সারা জাগাবে। সারা দেশের প্রতিটি মাদরাসায় এ জাতীয় নিজস্ব সাইট রাখা উচিত।

সভাপতির ভাষনে মাওলানা মাহফুজুল হক বলেন, জামিয়া রাহমানিয়া বাংলাদেশের অভিভাবক পর্যায়ের  একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। সকল পর্যায়ের মানুষের কছে দ্বীনের সঠিক বাণী পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। সে লক্ষেই এ সাইটটির সূচনা। ইনশাল্লাহ জন সাধারণের সুবিধার্থে আগামীতে অলনাইনে অলটাইম সরাসরি ফতোয়া প্রদানের ব্যবস্থা করা হবে।

সূত্র :

দৈনিক আমারদেশ

দৈনিক নয়াদিগন্ত