শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

১৪৩৪-৩৫ হি: শিক্ষাবর্ষের রাহমানিয়া ছাত্র কাফেলার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান আগামি ৩-৪ ফেব্রুয়ারি

জামিয়া রাহমানিয়া হযরত শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ,. এর সারা জীবনের সাধনার ফসল। ইলম সাধনায় তিনি যেমন ছিলেন একজন স্বার্থক প্রবাদ পুরুষ তেমনি মানুষ গড়ার ক্ষেত্রে ছিলেন অনন্য  নিপুন কারিগর। সে জন্যই আমরা হযরতের কর্মময় জীবনের প্রতিটি বাকে বাকে খুজে পাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রগঠনের প্রেরণা। ছাত্রদের যোগ্য ও নেতৃত্ব দানের উপযোগি করে গড়ে তুলার জন্য তিনি গঠন করেন ‌’ছাত্র কাফেলা’ নামে একটি ছাত্র ফোরাম। বড়, মেধাবি ও যোগ্য ছাত্রদের নিয়ে গঠিত এ ‘কাফেলার’ মাধ্যমেই সারা বছর বিভিন্ন উপলক্ষে আয়োজন করে নানা প্রতিযোগিতা অনুষ্ঠান। সবশেষে বার্ষিক একটি অনুষ্ঠান করে- যেখানে সকল ছাত্রের প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানটি রূপ ধারণ করে আন্তমানে। সেই ধারাবাহিকতায় আগামি ৩-৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান।

এবার প্রতিযোগিতা অনুষ্ঠানে নিম্নোক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে

কিতাব বিভাগে :   বকবববববববব

+ হিফজুল কুরআন * কেরাত * কুরআন হাদীসের আলোকে জীবন গড়ি * হিফজুল হাদিস * হামদ-নাত * সীরাত বিষয়ক সাধারণ জ্ঞান  * বাংলাদেশ ও বিশ্বকে কেমন জানি * সবাই মিলে মান বাচাও  * ছোটদের মেধা যাচাই * সুন্দর এক পৃথিবীর জন্য (সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানমূলক আলোচনা) * বিতর্ক ২ গ্রুপে * উপস্থিত রচনা প্রতিযোগিতা * বাংলা হস্তলিপি * আরবি প্রবন্ধ * বাংলা প্রবন্ধ ২ গ্রুপে।

হিফজ বিভাগের জন্য :

* হিফজুল কুরআন (৩০ পারা)

* হিফজুল কুরআন (১৫ পারা)

* হিফজুল কুরআন (৫ পারা)

* কেরাত (নাজেরা বিভাগের জন্য)

* কেরাত (মক্তব বিভাগের জন্য)

* হামদ-নাত (উভয় বিভাগের জন্য)

আমাদের এ অনুষ্ঠানমালা সুন্দর ও সুস্ঠুভাবে সফল হওয়ার জন্য সকলের নেক দোয়া কামনা করছি।