জিজ্ঞাসা : সেন্ট যার মধ্যে সাধারণত এলকোহল মিশ্রিত করা হয়। তা ব্যবহার করা জায়েয কি না? এবং তা ব্যবহার করে নামাজ পড়া জায়েয হবে কি না? শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি তা জানতে চাই।
হাফেজ মাহমুদুল হাসান, ত্রিশাল, মোমেনশাহী
জবাব : বর্তমানে বাজারে যে সেন্ট পাওয়া যায় তাতে সাধারণত আঙ্গুর বা খেজুরের রস থেকে প্রস্তুত কৃত এলকোহল থাকে না; বরং বিভিন্ন শস্যদানা, গাছগাছালীর খাল ইত্যাদি জিনিস থেকে প্রস্তুতকৃত এলকোহল মিশানো হয়, যা নাপাক নয়। সুতরাং তা ব্যবহার করা ও তা ব্যবহার করে নামাজ আদায় করা জায়েজ হবে।
(তাকমিলাতু ফাতহিল মুলহিম ৩/৬০৮, বুহুস ১/৩৪১)