শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

মাকরুহ সময়ে তাহিয়্যাতুল মাসজিদ বা তাহিয়্যাতুল ওযু পড়া:

জিজ্ঞাসা : একজন মুসল্লী তাহিয়্যাতুল মসজিদ এবং তাহিয়্যাতুল ওযু পড়তে অভ্যস্ত। কিন্তু অনেক সময় মাকরূহ বা নিষিদ্ধ সময়ে ওযু করে মসজিদে প্রবেশ করে। তাই ঐ মুসল্লির জন্য ঐ সময় নামাজ পড়ার অনুমতি আছে কি না? এই ক্ষেত্রে তার করণীয় কী?

আসলাম জকী হবিগঞ্জ

জবাব : নিষিদ্ধ বা মাকরূহ সময়ে তাহিয়্যাতুল মসজিদ বা তাহিয়্যাতুল ওযুর নামাজ পড়ার অনুমতি নেই। সুতরাং প্রশ্নোক্ত মুসল্লীকে এই বিধানের ওপরই আমল করতে হবে। এর ব্যতিক্রম করা তার জন্য জায়িয হবে না।

বুখারী শরীফ ১/৮২, ফাতাওয়া আলমগিরী ১/৫২