অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, জামিয়া রাহমানিয়া আরাবিয়া (সাতমসজিদ, মোহাম্মদপুর, ঢাকা) ১৪৪৭-৪৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য বিভাগ খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দক্ষ ও অভিজ্ঞ মুশরিফের তত্ত্বাবধানে উক্ত বিভাগ পরিচালিত হবে ইনশাআল্লাহ।
আদব বিভাগের বৈশিষ্ট্য :
১. দারুল উলুম দেওবন্দ, নদওয়াতুল উলামা লখনৌ এবং মাওলানা শহীদুল্লাহ ফযলুল বারী রহ. প্রণীত المنهج الإبداعي এর সমন্বয়ে সিলেবাস প্রণয়ন।
২.দক্ষ ও অভিজ্ঞ উস্তাদ দ্বারা পাঠদান ও তত্ত্বাবধান।
৩. ترجمة معاني القرآن – إعراب القرآن এর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
৪. আরবি ও বাংলা লেখালেখির কলাকৌশল শিক্ষা ও শ্রবণদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ।
৫. আরবি ভাষা ও সাহিত্য সম্পর্কে নিয়মিত মুহাদারা এবং আরবি দেয়ালিকা ও মাসিক পত্রিকা প্রকাশ করা।
৬. বিশুদ্ধ বানানরীতির অনুশীলন এবং আরবী ও বাংলা সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ।
৭. শিক্ষার মানসম্মত পরিবেশ, পর্যাপ্ত সহায়ক গ্রন্থ ও আধুনিক সরঞ্জামাদির বিপুল সমাহার
আদব বিভাগের লক্ষ্য :
১. কিতাবি ইস্তিদাদ বৃদ্ধি।
২. নুসূসে ইলমিয়্যার ফাহম।
৩. আরবী প্রবন্ধ ও গবেষণাপত্র বোঝা।
৪. আরবী ভাষা ও সাহিত্যের শাস্ত্রীয় অধ্যয়ন এবং প্রাচীন ও সমসাময়িক গদ্য-পদ্যের পাঠ ও বিশ্লেষণ।
৫. আরবি ভাষায় রচিত প্রাচীন গ্রন্থাদি থেকে উচ্চতর ইলম আহরণকে সহজসাধ্য করে তোলা।
৬. বিশুদ্ধ উচ্চারণে নির্ভুলভাবে আরবি বলা ও লেখায় যোগ্য করে গড়ে তোলা।
৭. আরবি থেকে বাংলা ও বাংলা থেকে আরবি অনুবাদ সাহিত্যে পারদর্শী করে গড়ে তোলা।
৮. আরবি লাহজায় বয়ান ও খুতবা প্রদানে পারদর্শী করে গড়ে তোলা।
৯. মিডিয়া ও আধুনিক আরবি সম্পর্কে ছাত্রদের পারদর্শী করে তোলা।
১০. প্রাচীন ও আধুনিক আরবি সাহিত্যের মাঝে সমন্বয় সাধন করা
ভর্তি সঙক্রান্ত তথ্যাবলি :
ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক দুইভাবে হবে।
# লিখিত পরীক্ষার সময়- সকাল ৮টা
# লিখিত পরীক্ষার বিষয় ও কিতাব :
الشمائل المحمدية للإمام الترمذي
الطريق إلى الإنشاء جـ ٣ الدروس العلاجية للشيخ شهيد الله فضل الباري | مقالة وجيزة حول موضوع معين بالعربية | ه مقالة وجيزة حول موضوع معين بالبنغالية
# লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হবে।
# ভর্তির যোগ্যতা : তাকমীল পরীক্ষায় নূন্যতম জইয়িদ জিদ্দান মানে উত্তীর্ণ ছাত্ররাই আবেদন করতে পারবে।