শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

ঝগড়া করে স্বামীকে বাপ বলার হুকুম

জিজ্ঞাসা : স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়ে স্বামী স্ত্রীকে প্রচণ্ড প্রহার করতে থাকে। স্ত্রী এক পর্যায়ে স্বামীকে বাপ বলে সম্বোধন করে। এতে শরয়ি কোনো সমস্য আছে কি না? তারা এখন একসঙ্গে ঘর সংসার করতে পারবে কি না?
মুহাম্মদ কামাল
মুহাম্মদপুর, ঢাকা

জবাব : প্রশ্নের বর্ণনা অনুযায়ী প্রশ্নোক্ত স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় নাই, বরং সম্পর্ক অটুট রয়েছে। সেমতে শরিয়তের দৃষ্টিতে তাদের ঘর সংসার করতে কোনো সমস্যা নেই।
স্মরণ রাখতে হবে স্ত্রীর জন্য স্বামীকে প্রশ্নে বর্ণিত এ জাতীয় কথা বলা সম্পূর্ণ শরিয়তবিরুধী, জঘন্য গুনাহ ও গর্হিত কাজ। এজন্য তাকে তওবা ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সর্তক থাকতে হবে।
(ফাতওয়া শামি : ৩/৪৬৭, আল বাহরুর রায়েক : ৪/১৫৯)