গত ১৩ আগস্ট-২০২৫ বুধবার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষকদের সরাসরি অংশ গ্রহণে ৩০টি ছাত্র জামাত বের হয়। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানের ৩০টি মসজিদে দাওয়াত ও তাবলিগের মেহনতের জন্য এই জামাতগুলো কাজ করে।
কুরআন ও হাদিসের ইলম শিক্ষা করা যেমন জরুরি তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াও জরুরি। ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে যুগে যুগে নানা পন্থায় দাওয়াত ও তাবলিগের মেহনত। তাই জামিয়ার মুনতাজিমিন (পরিচালনা পরিষদ) ও আসাতিযায়ে কেরাম চান, এখানের প্রতিটি তালিবে ইলম যেন দাওয়াতের মেজায নিয়ে বড় হয়। তারা যেন উম্মাহ নিয়ে ফিকির করে।
তাই উম্মতের মাঝে দ্বীনের আলোকে ছড়িয়ে দেয়ার বাস্তব অনুশীলনও যেন ছাত্র অবস্থাতেই হতে পারে সেই লক্ষ্যে জামিয়া রাহমানিয়া নিয়মতান্ত্রিকভাবে দাওয়াত ও তাবলিগের কাজ আঞ্জাম দিয়ে থাকে। তারই অংশ হিসেবে পাক্ষিক ২৪ ঘণ্টার জামাত, বছরে একবার জামিয়ার প্রায় সকল ছাত্রের অংশ গ্রহণে ৩ দিনের জামাত এবং বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ অন্যতম।
গত ১৩ থেকে ১৫ আগস্ট ছিলো জামিয়ার বার্ষিক খুরুজের সময়। প্রতিটি জামাতে একজন করে শিক্ষক যিম্মাদার হিসেবে ছিলেন।
তিন দিনের এই মেহনতে তালিবে ইলমরা নিজেরা যেমন উপকৃত হয়েছেন, পাশাপাশি ঢাকার বিভিন্ন মহল্লা থেকে নগদ ও ভবিষ্যৎ খুরুজের তাশকিলও হয়েছে আলহামদুলিল্লাহ। ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সুন্দর ও সুচারু রূপে দাওয়াতের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আল্লাহ তালালা জামিয়ার এই মেহনতকে কবুল করুন। আমাদের সবাইকে দ্বীনের খেদমতে লেগে থাকার তওফিক দান করুন।