শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

মসজিদ কমিটি কেমন হওয়া উচিত?

প্রশ্ন:
১। একজন মুসলমানকে মস্জিদ কমিটির সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার?
২। দাড়ি না রাখলে কমিটিতে থাকা যাবে কিনা?
৩। বর্তমানে একজন ঈমাম সাহেবের বেতন কত হওয়া দরকার?
৪। ঈমাম নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতা কারা বাছাই করবে?
মুজিবুর রহমান (সঁলরনবসং@মসধরষ.পড়স)
১৪৩, গজমহল হাজারীবাগ, ঢাকা-১২০৯।

উত্তর:
১.+ ২. মসজিদ বা যে কেনা দ্বীনি প্রতিষ্ঠানের পরিচালক দ্বীনদার, আমানতদার, শরীয়তের পাবন্দ, খোদাভীরু ও পরিচালনার যোগ্যতা সম্পন্য হওয়া জরুরী। ফসিক, খিয়ানতকারী, ও শরীয়তের খেলাফ চাল-চলনে অভ্যস্ত কোন ব্যক্তিকে মসজিদ বা দ্বীনী প্রতিষ্ঠানের কমিটিতে রাখা যাবে না।
৩.বর্তমানে একজন ইমাম সাহেবকে সম্মানজনক সর্বোচ্চ বেতন দেওয়া উচিত। যেন সে সম্মানের সাথে সমাজের একজন মানী ও সম্ভ্রান্ত লোকের মত চলতে পারে।
৪.ইমাম নিয়োগ দেয়ার যোগ্যতা একজন বা একাধিক বিজ্ঞ, মুত্তাকী, ব্যক্তিত্বসম্পন্ন আলেম বা এমন আলেম সংবলিত কমিটি ইমাম নিয়োগ দেয়ার যোগ্যতা চাছাই করবেন।