শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

ব্যবসা প্রসঙ্গে

জিজ্ঞাসা : একটি আমেরিকান ওয়েবসাইট কোম্পানি গত এপ্রিল ২০১ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুর“ করেছে। তারা একটি ওয়েবসাইট ৫০০ ডলারে বিক্রি করে। একজন ক্রেতা কোনো ওয়েবসাইট ক্রয় করার পর নিজের মতো ব্যবহার করতে পারে অথবা দুই বৎসরের জন্য সেই কোম্পানির কাছে লিজ দিতে পারে। কোম্পানি সেই ক্রেতাকে প্রতি মাসে ৫০০০ টাকা করে দুই বৎসর পর্যন্ত দিতে থাকবে। কিš‘ কোম্পানির কাছে ওয়েবসাইটটি হস্তান্তর করার পর থেকে ক্রেতা আর সেই সাইটের মালিক থাকবে না। সে শুধুমাত্র মাসিক কিস্তিতে দুই বৎসর পর্যন্ত উক্ত পরিমাণ টাকা পাবে। আমার প্রশ্ন হলো এধরনের ব্যবসা শরীয়তসম্মত কি না?
রফিকুল ইসলাম

জবাব : আমেরিকান ওয়েবসাইট কোম্পানি থেকে ক্রেতা ওয়েবসাইট ক্রয় করে নিজে ব্যবহার করতে পারবে এবং এতে কোনো সমস্যা নেই।
প্রশ্নে লিজ বলে যে পদ্ধতি বর্ণনা করা হয় তা মূলত: শরীয়তের লিজ পদ্ধতি নয়। বরং এটি ক্রয়-বিক্রয়েরই নিষিদ্ধ একটি পš’া। তাই এ পদ্ধতিতে কোম্পানির নিকট বিক্রি করা বৈধ নয়।
হেদায়া ৩/১২৩, আল মুগনী ৪/১৯৫