প্রশ্ন:
From: পারভেজ শীপুর
Subject: About married
Country : Bangladesh sreepur
Mobile : 01753894249
Message Body:
আমার বোন পালিয়ে বিবাহ করেছে। এখন সে তার স্বামীর কাছে আছে। এখন যদি আমরা তাকে বাড়িতে না আসতে দেই তাহলে সে কিভাবে বাড়িতে আসবে এবং এখন তাকে আমর কিভাবে গ্রহন করতে পারি? কুরআন হাদীসের আলোকে জানালে খুশি হবো।
—
This mail is sent via Ifta Department on Jamia Rahmania Arabia Dhaka’s website https://rahmaniadhaka.com
উত্তর:
পালিয়ে বিয়ে করা অন্যায়, তবে আপনার বোন সাবালক হলে এভাবে বিয়ে করলেও তা শরীয়তের দৃষ্টিতে কার্যকর হয়ে যায়। সে মতে আপনার বোনের বিয়ে কর্যকর হয়ে যাওয়ার পর তাকে বাড়ীতে আসতে না দেয়া বা তার সঙ্গে আত্মিয়তার সর্ম্পক নষ্ট করা জায়েয হবে না। অবশ্য বিবাহপূর্ব তার প্রেমিকের সাথে সর্ম্পক ও দেখা-সাক্ষাত সম্পূর্ণ না জায়েয ও হারাম হয়েছে, তাই এই অন্যায় থেকে তাকে তওবা করার জন্য উপদেশ ও মৌখিক চাপ প্রয়োগ উচিৎ এবং একাকি পালিয়ে বিবাহ করার জন্য দৃষ্টান্তমূলক তিরস্কারও করা যেতে পারে।