শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

মসজিদের মিম্বার কয় সিঁড়িবিশিষ্ট হবে

জিজ্ঞাসা :  আমরা শুনেছি  রাসূল সা. এর মিম্বার বসার স্থান ব্যতীত তিন সিঁড়ি বিশিষ্ট ছিলো। হযরত আবু বকর রা. রাসূলের বসার স্থানে না বসে ১ম সিঁড়িতে ও হযরত ওমর রা. ২য় সিঁড়িতে বসতেন। আমার জানার বিষয় হলো, আমরা মিম্বার বানানোর সময় বসার স্থানসহ তিন সিঁড়িবিশিষ্ট বানিয়ে ২য় সিঁড়িতে বসব। প্রমাণের আলোকে বিস্তারিত জানালে উপকৃত হবো।

জাবেদ হুসাইন

হাজীগঞ্জ নারায়নগঞ্জ

জবাব : বসার স্থানসহ তিন সিঁড়িবিশিষ্ট মিম্বার বানানো উত্তম। কারণ রাসূল সা. এর জন্য যে মিম্বার বানানো হয়েছিল তা বসার স্থানসহ তিন সিঁড়ি বিশিষ্ট ছিল যা বিভিন্ন হাদিসে স্পষ্ট উল্লেখ আছে।

বায়হাকী শরীফ ২/৫৫৮, ফাতাওয়া মাহমুদিয়া ৮/১৯৯