শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

মসজিদের জিনিস ব্যবহার

জিজ্ঞাসা : ক. মসজিদের ভেতরে বিদ্যুত, ফ্যান, বাতি এসি ব্যবহার করা হয়। ফরজ নামাজ ব্যতীত অন্যান্য ইবাদত তথা সুন্নত, নফল, নামাজ, কুরআন তেলাওয়াত, যিকির ও দীনী কথাবার্তা বলার সময় এসব জিনিস ব্যবহার করা যাবে কি না?

খ. মসজিদের ভেতরে দুনিয়াবী কথা বলার হুকুম কী? দলীলসহ বিস্তারিত জানতে আগ্রহী।

ওমর ফারুক, নেত্রকোণা

জবাব :  মসজিদের লাইট, ফ্যান, এসি ইত্যাদি মূলত: মুসল্লীদের নামাজ আদায়ের জন্য। তবে এলাকার রেওয়াজ বা মসজিদ কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে অন্যান্য ইবাদতের সময়ও এগুলো ব্যবহারের অবকাশ রয়েছে।

খ.  মসজিদ কেবল ইবাদত-বন্দেগী এবং দ্বীনি কাজের জন্যই নির্ধারিত। ইবাদত-বন্দেগী ছাড়া সেখানে অন্য কোনো দুনিয়াবী কাজের উদ্দেশ্যে যাওয়া বা সেখানে এ ধরণের অন্য কোনো কাজ করা কিংবা অনর্থক কথা-বার্তা বলা নাজায়িয। তবে মসজিদে ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে প্রবেশ করার পর প্রয়োজন হলে মসজিদের আদব বজায় রেখে যথাসম্ভব সংক্ষেপে দুনিয়াবী জরুরী কথা-বার্তা বলার অনুমতি রয়েছে।

(ফাতাওয়া আলমগিরী ৫/৩২১, হালাবী কাবীর ৬১২)