শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

পড়ার অযোগ্য কুরআন শরীফ কি করা উচিত?

জিজ্ঞাসা : কুরআন শরীফ ও হাদিসের পুরাতন ছেঁড়া পাতা যা পড়ার উপযোগী নয় এগুলো কি করতে হবে? মাটিতে দাফন করে রাখা হবে? না আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে? দলিলের আলোকে জানতে ইচ্ছুক।

মসজিদ কমিটি

রায়ের বাজার

জবাব : কুরআন, হাদিস ও অন্যান্য ধর্মীয় পুস্তকাদি ছিঁড়ে গেলে অথবা পড়ার অনুপযোগী হলে সেগুলোর হেফাজতের উদ্দেশ্যে কোনো পবিত্র কাপড়ে পেচিয়ে সংরক্ষিত কোনো স্থানে অথবা কবরস্থানের এক কোণে, (যেখানে মানুষ বা জীবজন্তুর চলাচল একেবারেই নেই অথবা খুব কম) মৃত ব্যক্তিকে দাফন করার মতো দাফন করে দিবে। যাতে এগুলোর মর্যাদাহানী না হয়। এটিই সর্বোত্তম পদ্ধতি।

এছাড়াও এজাতীয় কপিসমূহকে কোনো ভারী জিনিষের সাথে বেঁধে গভীর পুকুর বা নদীতে ডুবিয়ে দেয়া যেতে পারে। যাতে সেগুলো নদী বা পুকুরের গভীরে পৌঁছে যায়। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনো অবস্থাতেই এগুলোর অবমাননা না হয়।

আর যদি উল্লেখিত দুটি পদ্ধতি কঠিন হয়ে পড়ে অথবা দাফন করা ও পানিতে ডুবিয়ে দেয়ার পরও পবিত্র কুরআন ও ধর্মীয় কিতাবাদির যথাযোগ্য মর্যাদা রক্ষা না হয়, তাহলে হেফাজতের উদ্দেশ্যে আগুন দিয়ে জ্বালানোরও অবকাশ আছে। জ্বালানোর পর ছাইগুলোকে দাফন করে দেয়া অথবা পানিতে ফেলে দেয়া যেতে পারে।