প্রশ্ন:
লোকেরা অনেক সময় আমার পিতার গাড়িতে জিনিস পত্র রেখে যায়। আমার পিতার কর্ম পদ্ধতি হচ্ছে, জিনিসের মালিক যদি এক মাসের মধ্যে ফিরে না আসে তাহলে তিনি তা নিজের কাছে রেখে দেন। জানার বিষয় হচ্ছে, জিনিসটির মালিক ফিরে এসে যদি জিনিসটির দাবী না জানায় তাহলে তা আমার পিতার জন্য হালাল হবে কি না?
মুহাম্মাদ কিফায়াত
উত্তর:
এমতাবস্থায় শুধু এক মাস নয় বরং পূর্ণ এক বছর পর্যন্ত সম্ভব্য স্থানে মালিকের খোঁজ করবে, তদুপরি মালিক পাওয়া না গেলে তা মালিকের পক্ষ থেকে গরীবদেরকে দান করে দিবে। অবশ্য নিজে দরিদ্র হলে তা নিজের প্রয়োজনেও ব্যায় করতে পারবে। এর পরও যদি কখনো মালিক এসে যায় এবং সম্পদ দাবী করে তাহলে এ সম্পদ বা তার মূল্য দিতে বাধ্য থাকবে।